সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৬ ০৯:৪৮

কুষ্টিয়ায় র‍্যবের কথিত বন্দুকযুদ্ধে দুই ‘চরমপন্থি’ নিহত

কুষ্টিয়ার  সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা চরমপন্থি দল গণমুক্তি ফৌজের সদস্য ছিলেন বলে জানিয়েছে দাবি।  

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে  ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মৃত্তিকাপুর গ্রামের আনসার শেখের ছেলে আকাউদ্দিন হিয়া (৪৫) ও জলিল শেখের ছেলে লিয়াকত আলী (৪০)।

ইবনে মুজিব বলেন, “স্বস্তিপুরের বাঁশ বাগানে চরমপন্থিদের গোপন বৈঠকের খবর পেয়ে ভোরে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল। এ সময় চরমপন্থিরা গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর এক পর্যায়ে চরমপন্থিরা পালিয়ে যায়।”

এরপর ঘটনাস্থল থেকে চারটি গুলি ও একটি অস্ত্রসহ ওই দুইজনের লাশ উদ্ধার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা মোসাদ্দেক জানান।   

তিনি বলেন, নিহতরা কুষ্টিয়া সদরের বালিয়াপাড়ার বাসিন্দা ফিরোজ আলী হত্যা মামলার আসামি ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত