সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:৫৯

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ডিআরইউ-তে সমাবেশ

সাংবাদিক সাগর-রুনি হত্যার ৪৮ মাস পেরিয়ে গেলেও এখনও বিচার হয়নি। সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে চলছে সমাবেশ। 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে সমাবেশ চলছে। 
ঢাকা রিপোর্টাস ইউনিনিটির সভাপতি জামালউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। 

সমাবেশে প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত থেকে বিচারের দাবি তুলেছেন। 

আপনার মন্তব্য

আলোচিত