সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:৫৯

আনোয়ার চৌধুরীর ওপর হামলা: মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন বহাল

প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে ২০০৪ সালে ২১ মে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আপীলের রায়ে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।

আলোচিত এ মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।

বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদন্ড দেন। মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে দেন যাবজ্জীবন কারাদণ্ড।

নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদন করতে প্রয়োজনীয় নথি হাইকোর্টে যায়। পাশাপাশি ২০০৯ সালে আসামিরা জেল আপিলও করেন। প্রায় সাত বছর পর গত ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়।  অবশেষে আপিলের চূড়ান্ত রায়ও দেয়া হল

উল্লেখ্য, এ হামলায় আনোয়ার চৌধুরী ও সিলেটের তৎকালীন জেলা প্রশাসকসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন।

আপনার মন্তব্য

আলোচিত