সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:১০

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে বিএনপি

ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে বিএনপি। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তও নিয়েছে তারা। এবারের ইউপি নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। 

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে রাত সোয়া ৯টার দিকে বৈঠকটি শুরু হয়ে চলে রাত সোয়া ১১টা পর্যন্ত।  

বৈঠক শেষে বিএনপির নেতারা জানান, আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সিনিয়র নেতাদেরকে তৃণমূলে যোগাযোগ রাখার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, সদ্য হয়ে যাওয়া ২৩৪ পৌরসভার মেয়র পদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে ১৮১টি, প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে মাত্র ২৪টি পৌরসভায় বিজয়ী হন। আর ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীরা ভোট পান ৫১ দশমিক ৫৭ শতাংশ এবং বিএনপি মনোনীতরা পেয়েছেন ২৮ দশমিক ১৫ শতাংশ। যদিও এ নির্বাচনকে মেনে নেয়নি বিএনপি।

আপনার মন্তব্য

আলোচিত