১২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:০৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় খবরটি জানানো হয়েছে।
এর আগে দুইবার বাংলাদেশ সফরে আসলেও প্রেসিডেন্ট হিসেবে এটাই হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর। এর আগে মাহিন্দা রাজাপাকসের মন্ত্রিসভার সদস্য থাকা অবস্থায় ২০১৩ ও ২০১৪ সালে দুইবার তিনি ঢাকা সফর করেন।
সফর উপলক্ষে ঢাকা ও কলম্বোয় পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। সুবিধাজনক তারিখ নির্ধারণে তারা কাজ করছেন। সিরিসেনার এ সফরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন হবে।
আপনার মন্তব্য