সিলেটটুডে ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:০৯

জাপান যাওয়ার পথে ঢাকায় থামবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

এশিয়া সফরে বের হয়ে জর্ডান থেকে জাপানের রাজধানী টোকিও যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ঢাকার ফিলিস্তিন দূতাবাস জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১২টায় (রোববার প্রথম প্রহর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মাহমুদ আব্বাস।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কারণেই প্রেসিডেন্ট আব্বাস ঢাকায় তার প্রথম যাত্রাবিরতি করছেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ঢাকায় আরব দেশগুলোর রাষ্ট্রদূতরাও বিমানবন্দরে যাবেন ফিলিস্তিনের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর বৈঠক হবে।

আপনার মন্তব্য

আলোচিত