২১ ফেব্রুয়ারি , ২০১৬ ০০:৫৩
যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কি কারণে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। ককটেল বিস্ফোরণের পর পরই পুলিশ ১৫ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।
জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ফুল দিতে হাজার হাজার মানুষ জড়ো থাকা অবস্থায় ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আপনার মন্তব্য