২১ ফেব্রুয়ারি , ২০১৬ ১১:১০
একুশে ফেব্রুয়ারির ভোরে প্রভাতফেরিতে "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..." গানটি গাইবার অভিজ্ঞতা আছে গান না জানা সকল মানুষেরও। এই গানটিই হয়ে উঠেছে একুশের আবেগ, একুশের অহংকার আর শফিক, সালাম, জব্বার, রফিকের হারানোর শোকের প্রতিধ্বনি।
আব্দুল গাফফার রচনায় এবং আলতাফ মাহমুদের সুরে বাঙালীর আত্মার সাথে জড়িয়ে যাওয়া গানটি এবার বিশ্বের ১২টি ভাষায় গাওয়া হল। বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, নেপালি, চাইনিজ, আরাবিয়ান, জার্মান, স্পনিশ, ইতালিয়ান, মালয়, ফ্রেঞ্চ, রাশিয়ান ভাষায় গাওয়া হয় অমর এই গানটি।
বাংলাদেশের তরুন নাবিদ সালেহিন নিলয়ের উদ্যোগে এই ব্যতিক্রমি ভিডিওটি তৈরি করা হয়। জানা যায় নিলয় বাংলা ছাড়া বিশ্বের ১১টি ভাষার কয়েকজন শিল্পীদের কাছে একুশের গান তাদের ভাষাতে গাইবার আহবান জানিয়েছিল। সেই আহবানে সাড়া দিয়েছেন বিভিন্ন ভাষার শিল্পীরা।
১২ ভাষায় একুশের গান ইউটিউবে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিও : বিশ্বের ১২টি ভাষায় একুশের গান
আপনার মন্তব্য