নিউজ ডেস্ক

২২ ফেব্রুয়ারি , ২০১৬ ০২:০২

পঞ্চগড়ে পুরোহিত হত্যা: আটক ৪

পঞ্চগড়ের দেবীগঞ্জের একটি মঠের অধ্যক্ষ জগেশ্বর রায়কে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়েছেন তার এক সহকারী। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জেএমবি নেতাকে আটকে দাবি করেছে পুলিশ।

হামলার ধরন দেখে পুলিশ মনে করছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন- জামআতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি এ ঘটনা ঘটাতে পারে।

করতোয়া সেতুর পশ্চিম পাড়ের এই মঠের ভেতরে সকাল সাতটার দিকে পূজা অর্চনায় ব্যস্ত ছিলেন, পুরোহিত জগেশ্বর রায় ও তার সহযোগী গোপাল চন্দ্র।

মোটর সাইকেল আরোহী তিন দুর্বৃত্ত মঠে ঢুকে আকস্মিক হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পুরোহিতকে হত্যা করে। পালানোর চেষ্টা করলে সহযোগী গোপাল চন্দ্রকে গুলি করে দুর্বৃত্তরা। হাতে গুলিবিদ্ধ হন গোপাল। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরপরই এলোপাতাড়ি ককটেল ফাটিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা।

হামলার ধরন দেখে পুলিশ ধারণা করছে, এর পেছনে জঙ্গি সংগঠন- জামাতুল মুজাহিদিনের হাত থাকতে পারে।

মঠের মতো একটি ধর্মীয় স্থানে হামলার ঘটনা অবাক দেবীগঞ্জবাসী। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানিয়েছে তারা।

মসজিদ-মন্দিরের পর এবার মঠে সন্ত্রাসীদের এই হামালাকে দেশের স্থিতিশীলতা নষ্টের পায়তারা বলে মনে করছে সচেতন মহল।

আপনার মন্তব্য

আলোচিত