সিলেটটুডে ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:৩৮

পঞ্চগড়ের পুরোহিত হত্যা: তিনজনের ১৫ দিন করে রিমান্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার ঘটনায় তিন আসামিকে ১৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। 
  
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দেবীগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা: মারপিয়া খাতুন এ আদেশ দেন।  

আদালতে এ সময় সরকার পক্ষে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান। 
  
আদালত সূত্র জানায়, দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত)  আউয়ুব আলী আসামিদের ২০ দিন করে রিমান্ড আবেদন করেন।  
  
এ সময় আদালত তিনজনের প্রত্যেককে হত্যা মামলায় ১০ দিন , বিস্ফোরক মামলায় ৫ দিন করে রিমান্ডের আদেশ দেন। 
  

আপনার মন্তব্য

আলোচিত