২৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:৩০
৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
৬ মার্চ সকাল ১০টায় আগারগাঁওয়ে পিএসসি’র প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে বুধবার (২৪ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর জানিয়েছে।
পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ মার্চ পর্যন্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা চলবে।
দফতর জানিয়েছে,আগামী ৬ মার্চ থেকে সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষা শুরু হবে।
এদিকে ৩১ জানুয়ারি থেকে ৩ মার্চ প্রথম দফায় প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রার্থীদের তালিকা পিএসসি’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাদের নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য সাক্ষাৎকারপত্র কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড এবং এ সংক্রান্ত বিপিএসসি ফরম-৩ অনলাইনে ওয়েবসাইটে (http:/bpsc.teletalk.com.bd) পূরণ করে ডাউনলোড করে নিতে হবে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৮৮ জন।
আপনার মন্তব্য