নিউজ ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০১৬ ০৯:৪৪

ছাগলছানা বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন গৃহবধূ

নিজের জীবন দিয়ে প্রাণির জন্য ভালোবাসার অনন্য নির্দশন রেখে গেলেন দিনাজপুরের এক গ্রাম্য গৃহবধূ। নিজের গোয়ালঘরে আগুন লাগলে ভেবরে আটকে পড়া দুটি ছাগলছানার জীবন রক্ষা করতে নিজেই আগুনে পুড়ে মারা যান রূপিয়া বেগম  (৩৩) নামের মহিয়সী।

ঘটনাটি ঘটেছে ঘোড়াঘাট উপজেলায় বুলাকিপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামে।

রূপিয়া বেগমের স্বামী সিরাজুল ইসলাম ঢাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মশা তাড়াতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন রূপিয়া। সেই কয়েল থেকে একসময় আগুন ধরে যায়।

এসময় ভেতরে আটকে পড়া ছাগালছানাদুটির কান্না শুনে তাদের বাঁচাতে গোয়ালঘরের ভেতরে প্রবেশ করেন রূপিয়া। কিন্তু ছাগলছানাগুলো কোলে নিয়ে তিনি আর ফিরে আসতে পারেননি। বের হওয়ার সময় পুড়ে যাওয়া ঘরের চালা রূপিয়ার উপর ভেঙ্গে পড়ে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই রূপিয়ার মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

আপনার মন্তব্য

আলোচিত