নিউজ ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:১০

যুবলীগ নেতাকে খুন করে পুকুরে ফেলে রাখলো দুর্বৃত্তরা

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী নিশিপুর গ্রামে শুকুর আলী (৪৮) নামের এক সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুকুর আলী বামুন্দি নিশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সাবেক সম্পাদক।

শুক্রবার গভীর রাতে বাড়ির পার্শ্বে ডেকে নিয়ে হত্যার পর শুকুর আলীর লাশ একটি পুকুরে ফেলে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

শুকুর আলীর বড় ভাই অধ্যক্ষ আব্দুল হাদি জানান, শুক্রবার রাত ১০টার দিকে কে বা কারা শুকুর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে কুপিয়ে হত্যা করে একটি পুকুরে ফেলে রেখে যায়। ভোরে শুকুরের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত