সিলেটটুডে ডেস্ক

০৮ মার্চ, ২০১৬ ০৯:৩৪

দুই মন্ত্রীকে আদালতে তলব

প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আগামী ১৫ মার্চ আপিল বিভাগে তলব করা হয়েছে।

আদালত অবমাননাকর বক্তব্য দেওয়ায় এই দুই মন্ত্রীকে ওই দিন সশরীরে হাজির হয়ে তাঁদের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

গত শনিবার এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর আপিলের পুনঃশুনানি দাবি করেন।

অন্যদিকে এই মামলার শুনানির সময় প্রধান বিচারপতির কিছু মন্তব্যের কারণে তাঁর পদত্যাগ দাবি করেন আ ক ম মোজাম্মেল হক।

আপনার মন্তব্য

আলোচিত