নিউজ ডেস্ক

১১ মার্চ, ২০১৬ ০৯:০২

হ্যাক বাংলাদেশ ব্যাংকেই: তদন্ত কমিটি

ফেডারেল ব্যাংক নয়, বাংলাদেশ ব্যাংকের গাফিলতি কিংবা সহায়তার কারণে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাক করে রিজার্ভের টাকা চুরি করেছে হ্যাকাররা। বাংলাদেশ ব্যাংকের সার্ভারে হ্যাকিং প্রতিরোধ ব্যবস্থা না থাকায় এমনটি সম্ভব হয়েছে।

এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের লোকজন জড়িত থাকতে পারে। আইসিটি মন্ত্রণালয়ের ছায়া তদন্ত কমিটির সদস্য তানভীর হাসান এসব কথা জানিয়েছেন।

ফিলিপাইনের একটি গণমাধ্যম চলতি মাসে ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির খবর প্রকাশ করলে তোলপাড় শুরু হয়। ফেব্রুয়ারির শুরুতে টাকা চুরির ঘটনা ঘটে ব্যাংক থেকে বলা হয়।

তবে আইসিটি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির এক সদস্য জানান ফেডারেল ব্যাংক নয় বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে জানুয়ারির শেষের দিকে রিজার্ভের টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা।

প্রাথমিক তদন্তে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সার্ভারে হ্যাকিং প্রতিরোধে কোন ব্যবস্থাই ছিল না। এক ধরনের ক্ষতিকর সফটওয়ার দিয়ে সার্ভারের নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা।

এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

তবে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সংস্থাকে দিয়ে যে তদন্ত করছে তার মান নিয়েও সন্দিহান তদন্ত কমিটি।

ঘটনার তদন্ত নির্ভরযোগ্য আন্তর্জাতিক কোন সংস্থাকে দেয়ার সুপারিশ করেছে কমিটি।

আপনার মন্তব্য

আলোচিত