ডেস্ক রিপোর্ট

১১ মার্চ, ২০১৬ ১৫:৫০

রাগীব আলীর বিরুদ্ধে রায়ে আদিবাসী পার্টির সন্তোষ প্রকাশ

রাগিব আলীর বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি।

শুক্রবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি সুপ্রিমকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, রাগীব আলী মুসলিম, তিনি কীভাবে দেবোত্তর সম্পত্তির সেবায়েত হন। 

সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী বলেন, তারাপুর চা বাগান দেবোত্তর সম্পত্তি হিসেবে কোনোভাবে সেবায়েত বা তার মনোনীত ব্যক্তিকে হস্তান্তর করতে পারে না। ৯৯ বছরের জন্য লিজ নেওয়া তারাপুর চা বাগান সম্পূর্ণ বেআইনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হিমেন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ তফসিল ফেডারেশনের সহ-সভাপতি দুলাল শাহা, সচেতন হিন্দু পরিষদের সভাপতি সুনীল মল্লিক প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ১৯ জানুয়ারি আপিল বিভাগের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের সমন্বয়ে গঠিত বেঞ্চ তারাপুর চা বাগানের লিজ প্রদান অবৈধ বলে রায় দেন। 

একইসঙ্গে ৬ মাসের মধ্যে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে নির্মিত রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা অপসারণ, ফের চা বাগান স্থাপন, সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ ৭৬ হাজার ১৮৯ টাকা ২০ পয়সা এবং ওই বাগান থেকে চা রফতানি বাবদ আয়ের ৫ কোটি টাকা সেবায়েতের কাছে ফেরত প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

এমনকি রায়ে দেবোত্তর সম্পত্তি ইজারা অবৈধ, রিটকারীর সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, বাগানের খালি জায়গায় দেবি স্থাপনের কাজ এক মাসের মধ্যে শেষ করাসহ ১৭ নির্দেশনা দেন আদালত। 

উল্লেখ্য,

আপনার মন্তব্য

আলোচিত