১৩ মার্চ, ২০১৬ ২০:০৪
প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য দুইজন নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগ পাওয়া দুই পরিচালক হলেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক রাশিদান ইসলাম ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য