১৭ মার্চ, ২০১৬ ১৯:৪৪
হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সন্দেহের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অর্থ চুরির ঘটনায় কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। এমনকি অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যেকটি মানুষও সন্দেহের ঊর্ধ্বে নন।’
তিনি আরও বলেন, ‘দায়িত্বশীল পদে থাকলে, দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। অর্থমন্ত্রীকেও এ অর্থ চুরির দায় নিতে হবে। কারণ চুরি যাওয়া অর্থ অর্থমন্ত্রী বা আমার বাবার টাকা না। এটা জনগণের টাকা।’
বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, ‘জাতীয় বা রাষ্ট্রীয় বিষয় হালকা করে দেখার কোনও সুযোগ নেই। সব কাজ করবেন শেখ হাসিনা। আর আমরা ইংরেজি কমু, প্রেসের সঙ্গে কথা কমু। কী কয় রাবিশ-খবিশ। এগুলা কোনও কথা হলো?’
আপনার মন্তব্য