সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০১৬ ১৭:১৫

বিকেলে সিইসির সংবাদ সম্মেলন

আজ সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংবাদ সম্মেলন করা হবে। 

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান জানাতে ইসি সচিবালয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন, ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান।

তিনি বলেন, আদালতের আদেশ থাকায় শেষ মুহূর্তে এসে ভোটগ্রহণ করা হয়েছে ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে।

সোমবার (২১ মার্চ) বিকেলে সিইসি সাংবাদিকদের জানিয়েছিলেন, ভোট কারচুপি বা অনিয়ম হলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়াও দায়িত্বরত অন্য কর্মকর্তাদের দায়ী করে ব্যবস্থা নেওয়া হবে।

ভোট উপলক্ষে মঙ্গলবার দিনভর বিভিন্ন ইউপিতে অনিয়ম, ভোটগ্রহণ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো ব্যবস্থার কথা জানায়নি ইসি।

এসব বিষয়কে কেন্দ্র করে দিনভর ইসিতে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজলেও সংস্থাটির তরফ থেকে কেবল ভোটগ্রহণ স্থগিত করার খবর জানো হয়। 

ইতোমধ্যে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার ছয় ধাপে দেশের নির্বাচন উপযোগী ইউপিগুলোর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ছিল প্রথম ধাপের ৭১২টি ইউপির ভোট।

বুধবার (২৩ মার্চ) হবে টাঙ্গাইলের নাগরপুরের ১১ ইউপির ভোট এবং ২৭ মার্চ হবে কক্সবাজারের টেকনাফের দু‘টি ইউপির ভোট।

আপনার মন্তব্য

আলোচিত