সিলেটটুডে ডেস্ক

০২ এপ্রিল, ২০১৬ ১২:১২

সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্য নিহত

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪১) নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২ এপ্রিল) ভোরে উত্তরার জসিম উদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাবিবুর রহমান আর্মি থেকে র‌্যাবে এসেছিল। হাবিবুর রহমান র‌্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বাসিন্দা।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত