সিলেটটুডে ডেস্ক

০২ এপ্রিল, ২০১৬ ১৫:৩২

প্রচলিত আইনে তনু হত্যার তদন্ত সম্ভব নয়, মন্তব্য প্রধান বিচারপতির

প্রচলিত আইন দিয়ে তনু হত্যার তদন্ত সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। এজন্যে তিনি আইন পরিবর্তনের তাগিদ দিয়েছেন।

শনিবার (২ এপ্রিল) সকালে আইনের সংস্কার ও আইন কমিশনে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ প্রসঙ্গে বলেন, প্রচলিত আইন দিয়ে তনু হত্যার তদন্ত সম্ভব নয়, এই জন্য প্রয়োজন আইন পরিবর্তনের।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে আইন প্রণয়নের বিষয়ে ভালো আলোচনা হয় না, তাই ভালো আইন না পাওয়ার আক্ষেপ তাঁর।  বিচারকার্য পরিচালনা যে আইনে হয় সে বিষয়ে কথা বলেন প্রধান বিচারপতি।

কুমিল্লায় মেধাবী ছাত্রী তনু হত্যা মামলার তদন্ত নিয়ে নিজের ব্যাখ্যা দেন তিনি।

২০ মার্চ সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

তনু হত্যাকাণ্ডে কেউ আটক না হলেও ছায়া তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ। তদন্তকাজে সাহায্যের ঘোষণা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিকভাবে তনুর পরিবারের সদস্যসহ সন্দেহভাজন ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। বর্তমানে তনু হত্যার মামলার তদন্ত দায়িত্ব গোয়েন্দা পুলিশের উপর দেওয়া হয়েছে।

প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কঠোর সমালোচনা করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেছেন, আইনের সংশোধন দরকার তা না হলে প্রকৃত বিচার পাওয়া যাবে না। পেলেও তা হবে প্রতারণা। তারপরও এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে জনগণের যাবার জায়গা থাকবে না।

আইনের সংস্কার ও আইন কমিশনে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরো বলেছেন, জাতীয় সংসদে আইন প্রণয়নের বিষয়ে কথা হয় কম, তাই নতুন নতুন আইন প্রণয়ন হচ্ছে কম।

এ নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নান, প্রফেসর ডক্টর আবুল বারকাতসহ বিশিষ্টজনরা।

আপনার মন্তব্য

আলোচিত