০৭ এপ্রিল, ২০১৬ ০১:৪২
দুর্বৃত্তদের হাতে খুণ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেষ পোস্ট দিয়েছিলেন।
ওই পোস্টেও মূলত: তিনি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন
মৃত্যুর ২৪ ঘণ্টা আগে দেয়া পোস্টে তিনি লিখেছিলেন: ‘সরকার, এবার একটু নড়েচড়ে বসো বাবা। দেশের যা অবস্থা, আইন-শৃঙ্খলার যা অবনতি তাতে গদিতে বেশিদিন থাকা সম্ভব হবে না। জনরোষ বলে একটা কথা আছে। এটার চূড়ান্ত পরিণতি দেখতে না চাইলে এক্ষুনি কঠোর পদক্ষেপ নেয়া দরকার সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে। নতুবা দিন ফুরিয়ে আসবে খুব দ্রুত।'
বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে রাজধানীর লক্ষীবাজারে ঋষিকেশ দাশ লেনে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সিলেট জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্সের ছাত্র ছিলেন তিনি।
আপনার মন্তব্য