০৭ এপ্রিল, ২০১৬ ১৪:২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছেন এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, নাজিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামনে আগুন জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। ফলে গুলিস্তান থেকে সদরঘাটমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নাজিম হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরাও একাত্মতা ঘোষণা করেছেন।
বুধবার ( ৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার পরে রাজধানীর সূত্রাপুর এলাকায় অজ্ঞাত দুবৃত্তদের চাপাতি ও গুলির আঘাতে নিহত হন নিজামুদ্দিন সামাদ। তাকে হত্যা করার সময় খুনিরা "আল্লাহু আকবর" বলে স্লোগান দেয় বলে এলাকাবাসি জানিয়েছিলেন। সামাদ প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি।
আপনার মন্তব্য