১১ এপ্রিল, ২০১৬ ০৯:৫৮
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ আহমেদ অরুণকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে জেলা শহরের কাঁসারি পাড়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুণকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ২০১৩ সালে পুলিশের কাজে বাধা প্রদান ও নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আটক মাসুদ অরুণকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন জানান, ইউপি নির্বাচনে জনসংযোগ থেকে দূরে রাখতেই ক্ষমতাসীন দলের চাপে পুলিশ দলের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে। তারই অংশ হিসেবে মাসুদ অরুণকে আটক করা হয়েছে।
আপনার মন্তব্য