সিলেটটুডে ডেস্ক

১১ এপ্রিল, ২০১৬ ১৭:১৪

বগুড়ায় নিষিদ্ধ জেএমবি সদস্য গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবির বোমা নিক্ষেপকারী দলের প্রশিক্ষক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

আব্দুল হান্নান উপজেলার সোহাগী পাড়ার নাজমুল হকের ছেলে।

 
দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গ্রেফতার হওয়া হান্নান ২০১৫ সালের জানুয়ারি মাসে এ থানায় দায়ের করা নাশকতার মামলার আসামি।

তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জেএমবির কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মামলা রয়েছে বলে জানান তিনি।

এদিকে আব্দুল হান্নান গ্রেফতার হওয়ার প্রায় ৪ বছর আগে তার ভাই আব্দুল মান্নান একইদলের উচ্চ পর্যায়ের দায়িত্ব পালনকালে র‌্যাবের হাতে গ্রেফতার হন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় আব্দুল মান্নানের ২০ বছরের সাজা হয়।

গ্রেফতার হওয়া আব্দুল হান্নান ৬ ভাই ৫ বোন। তিনি শাজাহানপুর উপজেলার বিহিগ্রাম ফাজিল মাদ্রাসা থেকে ১৯৯৮ সালে ফাযিল পাশ করেন বলে জানা যায়।
 

আপনার মন্তব্য

আলোচিত