সিলেটটুডে ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৬ ১৩:৫১

বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই, ফের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট’র (আইএস) সাংগঠনিক কোনো অস্তিত্ব নেই বলে আবারও সাংবাদিকদের জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই। তবে, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।


আইএস-এর মুখপাত্র সাময়িকী "দাবিক"-এ আইএস-এর বাংলাদেশ প্রধান শেখ আবু-ইব্রাহিম আল-হানিফের সাক্ষাতকার প্রকাশ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আপনার মন্তব্য

আলোচিত