সিলেটটুডে ডেস্ক

২০ এপ্রিল, ২০১৬ ০১:১৮

আইন ও সালিশ কেন্দ্র থেকে অব্যাহতি নিলেন সুলতানা কামাল

আইনি সহায়তা প্রদানকারী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন সুলতানা কামাল।

মঙ্গলবার সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. ন‍ূর খান বিয়ষটি নিশ্চিত করেছেন।  

এদিকে সংস্থাটির পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুলতানা কামালের ইস্তফা গত ৩১ মার্চ থেকে কার্যকর হয়েছে।

তাই দাপ্তরিক কাজে এখন থেকে সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. ন‍ূর খানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

তবে কী কারণে সুলতানা কামাল আসক থেকে অব্যাহতি নিয়েছেন তা জানা যায়নি।

তবে অব্যাহতিপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আসক থেকে ইস্তফা নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত