২০ এপ্রিল, ২০১৬ ১২:৫৬
রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে সিলেট থেকে দিনাজপুরগামী এক বাসের সাথে দিনাজপুর থেকে রংপুরগামী অপর বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। প্রথমে ৮ জন মৃতের খবর পাওয়া গেলেও এই সংখ্যা বেড়ে ১২ তে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বলেন, তৃপ্তি পরিবহনের একটি বাস দিনাজপুর থেকে যাত্রী নিয়ে রংপুর আসছিল। আর সায়মন পরিবহনের অন্য বাসটি সিলেট থেকে যাচ্ছিল দিনাজপুরের দিকে।
“বেলা ১১টার দিকে ইকরচালিতে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজন নারী, বাকিরা পুরুষ। হাসপাতালে আরও চারজন মারা যান”
আপনার মন্তব্য