সিলেটটুডে ডেস্ক

২০ এপ্রিল, ২০১৬ ১৪:৫১

র‍্যাবের ‘গাড়ি থেকে লাফিয়ে’ আসামীর মৃত্যু

র‍্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাজিপুরের শ্রীপুরে এক আসামীর মৃত্যু হয়েছে।

রাসেল (২০) শ্রীপুর থানায় নারী অপহরণ ও হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে আটক ছিলেন।  বুধবার (২০ এপ্রিল) ভোর পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল শ্রীপুরের গাড়ারণ এলাকার মোহাম্মদ আলীল ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, রাসেল শ্রীপুর থানার নারী অপহরণ ও হত্যা মামলায় অভিযুক্ত। বুধবার ভোরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।


আপনার মন্তব্য

আলোচিত