সিলেটটুডে ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৬ ১২:৫৮

অধ্যাপক রেজাউল হত্যায় ফরাসী দূতাবাসের নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকায় ফ্রান্সের দূতাবাস।

রোববার (২৪ এপ্রিল) দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড মুক্তবুদ্ধি, সংস্কৃতি ও উদারতার ওপর সরাসরি আঘাত।  বাংলাদেশে ফ্রান্স দূতাবাস এই হত্যাকাণ্ডের কড়া নিন্দা করছে।

বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে নিহত রেজাউল করিম সিদ্দিকীর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এইকসঙ্গে এ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত