২৪ এপ্রিল, ২০১৬ ১৭:২১
অবশেষে কমছে সকল প্রকার জ্বালানি তেলের দাম। সোমবার রাত ১২টার পর থেকেই কার্যকর হবে নতুন মূল্য। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা জানান।
সুত্র জানিয়েছে, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ১০ টাকা করে ও ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি তিন টাকা করে কমানো হবে। রোববার সন্ধ্যার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের জ্বালানি বিভাগ।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ২০১৪ সালের জুন থেকে। কিন্তু দেশে এখন পর্যন্ত দাম না কমানোয় গত দুই বছর ধরে লাভ করছে বিপিসি।
আন্তর্জাতিক বাজারের বর্তমান দাম (অপরিশোধিত প্রতি ব্যারেল বা ১৫৯ লিটার) অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েল বিপিসি কিনছে ৩০ টাকায়, অকটেন ৫৫ টাকায় ও পেট্রল ৫০ টাকায়। ডিজেল আর কেরোসিন কিনছে ৩৮ টাকায়। কিন্তু দেশের বাজারে বিপিসি বিক্রি করছে বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯, পেট্রোল ৯৬, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সর্বশেষ ২০১৩ সালের ৪ জানুয়ারি বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন পেট্রোল-অকটেন লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল কেরোসিনের দাম ৭ টাকা করে বাড়ানো হয়েছিল।
আপনার মন্তব্য