সিলেটটুডে ডেস্ক

২৯ এপ্রিল, ২০১৬ ১৫:৩৬

নার্সদের আমরণ অনশন, অসুস্থ ১৯

নার্সদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে ১৯ জন অসুস্থ হয়ে‌ পড়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মে‌ডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। বাকিদের অনশনস্থলে স্যালাইন দিয়ে চি‌কিৎসা দেওয়া হচ্ছে। 

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে তিনজন অসুস্থ হলে তাদের দ্রুত ঢামেক হাসপাতালে ভ‌র্তি করা হয়।

ঢামেকে চি‌কিৎসাধীনরা হলেন- নাস‌রিন আক্তার, মিনারা আক্তার ও পারভীর আক্তার। 

অনশনস্থলে যাদের স্যালাইন দেওয়া হয়েছে তারা হলেন- পটুয়াখালী না‌র্সিং কলে‌জ থেকে পাস করা প্র‌তিভা, বগুড়ার লি‌পি, সিরাজগঞ্জের ফেরদৌসী, জুলেখা, কু‌ষ্টিয়ার মরিয়ম, লুৎফুন্নেসা, পাবনার শি‌রিন, টাঙ্গাইলের রুনা, সালমা আক্তার, ঢামেকের রানু, সিলেটের শার‌মিন, যশোরের না‌র্গিস, শেরপুরের বে‌বি, ব‌রিশালের ইতি আক্তার, রো‌জিনা ও তাস‌কিনা।

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) সভাপ‌তি রাজীব কুমার বিশ্বাস বলেন, এক মাসের বেশি সময় ধরে তারা অবস্থান করছেন। আর কতো দিন না খেয়ে থাকবেন। যাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে তাদের অবস্থা পরে কি হবে বলতে পার‌ছি না।

 

আপনার মন্তব্য

আলোচিত