সিলটটুডে ডেস্ক

০২ মে, ২০১৬ ১০:২৪

ট্রাফিক পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক

রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাকচাপায় দেলোয়ার হোসেন (৪০) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার ভোরে কাজলা ফাতেমা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন ট্রাফিক পুলিশের পূর্বজোনে কর্মরত ছিলেন।

ট্রাফিক পুলিশের পূর্বজোনের এটিএসআই আজিজুল হক জানান, দেলোয়ার সকালে ডিউটিতে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী কাজলায় ফাতেমা পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি ট্রাক  চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরির্দশক (এসআই) আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত