০৬ মে, ২০১৬ ১০:২২
ফাইল ছবি
সুন্দরবনে র্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে 'বনদস্যু দল' আলম বাহিনীর প্রধান আলম খান (৪০) নিহত হয়েছেন। এসময় দেশী-বিদেশী ১২টি আগ্নেয়াস্ত্র ও ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান জানান, শুক্রবার সকাল ৮টায় চাঁদপাই র্যাঞ্জের শ্যালা নদীর মৃগামারী খালে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
তিনি জানান, সুন্দরবনে আগুন লাগার ঘটনার পর র্যাব, কোস্টগার্ড ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সকালে শ্যালা নদীর মৃগামারী খালে টহলদানকালে বনদস্যুদের একটি দল র্যাবের ওপর গুলিবর্ষণ শুরু করে।
এর পর র্যাব ও বনদস্যুদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক বন্দুকযুদ্ধ চলে। পরে বনদস্যুরা পিছু হটলে আলম খানের মৃতদেহ উদ্ধার করা হয়।
এসময় বনদস্যুদের আস্তানাও গুঁড়িয়ে দেয়া হয়। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আপনার মন্তব্য