১০ মে, ২০১৬ ২৩:২৭
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বনানীর বাসার সামনে থেকে চার সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মে) রাত ১০টার দিকে তাদের আটক করে বনানী থানার টহল পুলিশ।
আটকের আগে চার যুবক নিজামীর বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে তাঁদের আটক করে পুলিশ।
আটক করে গাড়িতে তোলার সময় ওই চার যুবক হোটেল লিউরেলের কর্মচারী বলে পরিচয় দেন।
ওসি সালাহউদ্দিন খান বলেন, সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আপনার মন্তব্য