১৮ মে, ২০১৬ ০৩:০৩
যুক্তরাজ্যে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হোটেলে অবস্থান করছেন সেই তাজ হোটেলের সামনে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ মে) লন্ডন সময় বিকেল পৌনে ৪টার দিকে (বাংলাদেশ সময় রাত পৌনে ৯টা) এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্র জানিয়েছে, বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে ইউরোপ সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাত দিনের ওই সফরের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপি তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার ঘোষিত কর্মসূচির শেষ দিন ছিল।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর অবস্থানরত তাজ হোটেলের সামনে বিক্ষোভ করতে যায় যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়।
আপনার মন্তব্য