১৮ মে, ২০১৬ ১৯:১০
সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন যত ক্ষমতাধরই হোক, শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি পেতেই হবে। যে একজন শিক্ষককে লাঞ্ছিত করবে তাকে শাস্তি পেতেই হবে। তিনি যত বড়ই হোন না কেন; পার পাবেন না।
তিনি আরো বলেন, বিদেশীদের মধ্যস্থতায় বাংলাদেশের কোন সমস্যা সমাধান হবে না। বাংলাদেশের সমস্যার সমাধান একমাত্র এদেশের রাজনৈতিক দলগুলো পরস্পরের আলোচনার ভিত্তিতেই সম্ভব।
বুধবার সকালে ফেনী নদীর উপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ও মুহুরী সেতু উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি এ কথাগুলো বলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ সমাপ্তের পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের আগেই এ সড়কের উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, জেলা আওয়ামী লীগ নেতা মজিবুল হক রিপন, চারলেন প্রকল্পের কর্মকর্তা ও সরকারী বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরী সেতু ও ধুমঘাট সেতু নির্মাণের ব্যয় যথাক্রমে ৩৭ কোটি টাকা ও ৪০.৫ কোটি টাকা।
আপনার মন্তব্য