সিলেটটুডে ডেস্ক

১৯ মে, ২০১৬ ১২:৫৭

ক্ষমা চাইবেন না সেলিম ওসমান: সংবাদ সম্মেলনে ঘোষণা

ফাইল ছবি

সংবাদ সম্মেলনে শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নারাণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের কমিটি বাতিল ও প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্বপদে বহাল রাখার ঘোষণার পর এবার পাল্টা সংবাদ সম্মেলন ডেকে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন জাপা সাংসদ সেলিম ওসমান।


বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলনে আবারও নিজের অবস্থানের পক্ষে জোর সাফাই গেয়েছেন তিনি।

তিনি বলেন, "তদন্তে যদি প্রমাণিত হয় আমি দোষী তবে যেকোন সাজা মেনে নিব, কিন্তু ক্ষমা চাইব না"।

শিক্ষককে গণরোষ থেকে বাঁচাতে গিয়েছিলেন বলে দাবি করে তিনি বলেন, "শিক্ষক নিজের ইচ্ছায় কান ধরে উঠ-বস করেছেন"। যদিও ভিডিওতে দেখা যায় সেলিম ওসমান তাঁর দলবল নিয়ে দাঁড়িয়ে থেকে শিক্ষককে লাঞ্ছিত করেন।

নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবারের সদস্য সেলিম ওসমান বলেন, "আল্লাহকে অবমাননা থেকে বাঁচাতে যদি আমার ফাঁসি হয় আমি মেনে নেব"। তিনি এসময় আবার ধর্ম অবমাননার অভিযোগ তোলে ধরেন। যদিও যে ছাত্রের বরাত দিয়ে এই অভিযোগ শিক্ষকের বিরুদ্ধের আনা হয়েছিল সেই ছাত্রই লিখিত অভিযোগে ধর্ম নিয়ে শিক্ষকের কোন কটূক্তির কথা উল্লেখ করেনি। 



আপনার মন্তব্য

আলোচিত