১৯ মে, ২০১৬ ১৫:৩৫
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে লাঞ্ছনা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
বৃহস্পতিবার নগরীর শাহী ঈদগাহস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সংলগ্ন সড়কে শিক্ষক মো. আলমগীর সরকারের সভাপতিত্বে ও বিএড প্রশিক্ষণার্থী প্রমথেশ দত্তের পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন চরিত্রবান সমাজপতি, বিচিত্র কুমার সিংহ, নুহেল আহমদ চৌধুরী, সুবল বিশ্বাস, জামাল মিয়া, আরমান আলী, মোঃ বেলাল হোসেন, জান্নাতুল ফেরদৌস, রাসেল আহমদ দিপু, মো. আনোয়ার আলী, ফেরদৌসী বেগম, বিলকিস বেগম, গোলাপ মিয়া, ধীরেন্দ্র কুমার সিংহ, বিকাশ ভট্টাচার্য্য, মুক্তা বেগম প্রমূখ।
বক্তারা উক্ত শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
আপনার মন্তব্য