সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৬ ১১:৪৩

কুষ্টিয়ায় হোমিওপ্যাথিক ডাক্তারকে কুপিয়ে হত্যা, ইবি শিক্ষক আহত

কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ও কুষ্টিয়ার হোমিওপ্যাথিক ডাক্তার সানোয়ার রহমানের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় হোমিওপ্যাথিক ডাক্তার সানোয়ার রহমান ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং ড. সাইফুজ্জামানকে চিকিৎসার জন্য ঢাকায় আনার ব্যাবস্থা চলছে।

শুক্রবার (২০ মে) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের বিআরবি ক্যাবলসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরতলীর বটতৈল থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন শিক্ষক সাইফুজ্জামান ও চিকি‍ৎসক সানাউর রহমান।

বিআরবি ক্যাবলসের সামনে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চিকিৎসকের মৃত্যু হয়। 

জানা যায়, সানোয়ার হোসেন চৌধুরী একজন ঠিকাদার। একসময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। নিহত সানোয়ার হোমিও দোকান দিয়েছিলেন যেখানে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেয়া হত। তার দোকানে প্রগতিশীল লোকজনের আড্ডা হত।

আপনার মন্তব্য

আলোচিত