২০ মে, ২০১৬ ১২:৪৭
ব্লগার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য বিমানবন্দর ও সীমান্ত এলাকায় পুলিশি সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (২০ মে) সকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিগত কয়েক বছরে সংঘটিত ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের ছয় সদস্যকে ধরতেই এ সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ মে) ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের ছয় সদস্যকে ধরতে পুরস্কার ঘোষণা করে পুলিশ।
শরীফ সেলিম, সিফাত, রাজু সিহাব ও সাজ্জাদ নামে ৬ আনসারুল্লাহ সদস্যকে খুঁজে দিলে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং সর্বোচ্চ ৫ লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে ডিএমপি।
আপনার মন্তব্য