নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০১৬ ০১:৪৬

সেলিম ওসমানকে ‘হযরত ওমরের উত্তরসূরী’ দাবি করে ইসলামী সঙ্গীত, অনলাইনে ভাইরাল (ভিডিও)

সাংসদ সেলিম ওসমানকে হযরত ওমর (রা.)-এর উত্তরসূরী দাবি করে একটি ইসলামীসঙ্গীত অনলাইনে ভাইরাল হয়ে গেছে। 'আল মদীনা শিল্পী গোষ্ঠী' এই ইসলামী সঙ্গীতটি ইউটিউবে আপলোড করেছে।

পুরো গানজুড়ে সেলিম ওসমানের প্রশংসা করা হয় ও শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে বিষেদাগার করা হয়।

ইসলামী সঙ্গীতটির কয়েকটি কলি এরকম- 'সাবাস তুমি বীর সিপাহী, সাবাস সেলিম ওসমান/ হযরত ওমরের উত্তরসূরী, গর্বিত মায়ের সন্তান।/আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে/ জনগন তাকে যখন ধরেছে/ তুমি হঠাৎ এসে আবার শাস্তিস্বরুপ ধরালে কান। শ্যামলের অনেক ভক্ত যারা/ দাঁড়িয়ে দাঁড়িয়ে কানটা ধরেছি/ কিসের প্রতিবাদ করে তারা
কিসের আগুনে দীপ জ্বলেছে।

এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর অনলাইনে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সারাদেশজুড়ে সাংসদ সেলিম ওসমানের শাস্তি দাবির মুখে শুক্রবার মাঠে নামে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠন। তাঁরা সেলিম ওসমানের পক্ষে সাফাই গেয়ে লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তির শাস্তি দাবি করে। শ্যামল কান্তি ধর্মীয় অবমাননা করেছেন বলে অভিযোগ করে তারা। যদিও এই ঘটনায় শিক্ষামন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্মীয় অবমাননার কোনো প্রমাণ পায় নি।

শুক্রবার নারায়নগঞ্জে সমাবেশ থেকে শিক্ষামন্ত্রীরও পদত্যাগ দাবি করেন হেফাজত নেতারা।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত