সিলেটটুডে ডেস্ক

২১ মে, ২০১৬ ১৫:৫২

ঘূর্ণিঝড় রোয়ানু: ভোলায় তিন কার্গোডুবি, নিখোঁজ ৮

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দ্বীপ জেলা ভোলায় তিনটি কার্গো ডুবে অন্তত ৮ জন নৌযান শ্রমিক নিখোঁজ রয়েছেন। 
  
শুক্রবার মধ্যরাতে ঘূর্ণিঝড় রোয়ানু আঘাতের পর জেলার ইলিশাঘাট ও তমুজুদ্দিনে এ ঘটনা ঘটে। 
  
কার্গোর শ্রমিকরা জানান, এখন পর্যন্ত তাদের ৮ সহকর্মী নিখোঁজ রয়েছেন। 
  
এদিকে, জেলার লালমোহনের ফাতেমাবাদে বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। আর ঝড়ে রাস্তার ওপর গাছ পড়ে ভোলা-চরফ্যশন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 
  
এছাড়া ঝড়ের পূর্বাভাসে আগে থেকে তীরে নোঙর করে রাখা তিন শতাধিক মাছ ধরার নৌকাও ডুবে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত