সিলেটটুডে ডেস্ক

২১ মে, ২০১৬ ১৬:১৫

ঘূর্ণিঝড় রোয়ানু: মেঘনায় ২ কার্গোডুবি, নিখোঁজ ৪

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে প্রবল বাতাসের তোড়ে ভোলার মেঘনা নদীতে বালুভর্তি দুইটি কার্গোডুবি হয়েছে।

শনিবার (২১ মে) বেলা ১১টার দিকে মেঘনা নদীর ভোলা সদরের ইলিশা এলাকায় একই জায়গায় কার্গো দুটি ডুবে যায়। এতে ওই দুই কার্গোতে থাকা চার শ্রমিক নিখোঁজ রয়েছেন।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, কার্গো দুটিতে ভোলা শহর রক্ষা বাঁধের জিওব্যাগের বালু আনা হচ্ছিল।

আপনার মন্তব্য

আলোচিত