অনলাইন প্রতিবেদক

২২ মে, ২০১৬ ২১:০৬

আমি বীর বাঙালি, মৃত্যুর ভয় করিনা: শ্যামল কান্তি

"আমি বীর বাঙালি, আমি এই দেশের সন্তান। একদিন না একদিন মরতে হবে তাই মরার ভয় করিনা।
বাঁচতে চাই সম্মানের সাথে, মরতেও চাই সম্মানের সাথে। কোন অন্যায়ের কাছে মাথা নত করব না। "

রোববার (২২ মে) রাতেভ বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির একটি টক শোতে ফোনালাপে তাকে দেয়া হত্যার হুমকি বিষয়ে প্রশ্ন করলে এমনটিই বললেন নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। যাকে গত ১৩ মে ধর্ম অবমাননার গুজব রটিয়ে প্রকাশ্যে কান ধরে উঠ-বস করিয়ে লাঞ্ছিত করেন সাংসদ সেলিম ওসমান।

লাঞ্ছিতের পর জীবনানাশের হুমকি পাওয়া এই শিক্ষক বলেন, "দেশের যেসব মানুষ দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছেন তাদের আয়ু বৃদ্ধি পাক, তারা ভালো থাকুন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ"।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্যামল কান্তি ভক্তের সাথে থাকা তাঁর স্ত্রী সবিতা রানি বলেন, "আমার স্বামীর জীবন নিয়ে আমি খুব উদ্বিগ্ন"। তিনি বলেন, "আমার স্বামী কখনই কোন ধর্মকে অশ্রদ্ধা করে কথা বলেননি"।

আপনার মন্তব্য

আলোচিত