সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০১৬ ১২:০১

৯ পৌরসভায় চলছে ভোট গ্রহণ

দেশের নয়টি পৌরসভায় বুধবার (২৫ মে) চলেছে ভোট গ্রহণ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 নরসিংদী জেলার ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী জেলার নোয়াখালী, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সব মিলিয়ে নয় পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ছয়জন, সাধারণ সদস্য পদে ৩১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রের ৮৯৭টি ভোটকক্ষে মোট তিন লাখ ১৩ হাজার ৬৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুয়োগ পেয়েছেন।
 

আপনার মন্তব্য

আলোচিত