সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০১৬ ১৫:২১

প্রাথমিক সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবি শিক্ষকদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি ও নিয়োগ দেওয়াসহ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ।
 
বুধবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় এ দাবী তুলে ধরা হয়।

রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক বি এম আছাদুজ্জামান এ দাবি তুলে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের যে স্কেলে চাকরি হয় সহকারী শিক্ষকদের সেই স্কেলে চাকরি শেষ হয়। এটি চরম বৈষম্য। নিয়োগ বিধিতে শূন্য পদে ৬৫ শতাংশ পদোন্নতির সুযোগ থাকলেও ২০ শতাংশ শিক্ষক শেষ জীবনে ওই বেতনে পদোন্নতি পান। কিন্তু সেই পদোন্নতিও বন্ধ রয়েছে।

তিনি সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবি সম্পর্কে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের প্রধান শিক্ষকদের নিচের ধাপে বেতন স্কেল প্রদান করতে হবে। সদ্য জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের সব শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবে পদায়ন করে সিনিয়র ভিত্তিতে পদোন্নতি দিতে হবে।
 
এছাড়া সহকারী শিক্ষক নিয়োগ বিধি পরিবর্তন করে সবার জন্য নূন্যতম যোগ্যতা স্নাতক করা করার দাবিও জানান তিনি।
 
সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি তপন কুমার মণ্ডলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত