২৬ মে, ২০১৬ ২৩:৩৪
কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তিন সেনা সদস্যকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মে) তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে সেনা সদস্যদের নাম জানানো হয়নি।
সিআইডি সূত্র জানায়, তনুর মরদেহ উদ্ধারের পর বিভিন্ন আলামত পুলিশের নিকট সরবরাহ করেছিলেন এমন তিন সেনা সদস্যকে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। সেনানিবাসে যাওয়া টিমে ছিলেন কুমিল্লা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়, এএসপি জালাল উদ্দিন, মোজাম্মেল হক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক গাজী মো. ইব্রাহিম।
এ বিষয়ে রাত ১০টার দিকে সিআইডির এএসপি মোজাম্মেল হক জানান, ‘মামলার তদন্তের স্বার্থে আমরা তিন সেনা সদস্যের বক্তব্য নিয়েছি, এর বেশি কিছু বলা যাবে না।’
প্রসঙ্গত, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউজের পাশের একটি জঙ্গলে তনুর মরদেহ পাওয়া যায়। ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত খুঁজে পায়নি ফরেনসিক বিভাগ।
তবে ডিএনএ রিপোর্টে তনুকে হত্যার আলামত পাওয়া গেছে মর্মে প্রতিবেদন আসায় এ নিয়ে ফরেনসিক বিভাগ ও সিআইডি মুখোমুখি অবস্থানে রয়েছে। অপরদিকে ৫৭ দিনেও ফরেনসিক বিভাগ দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্র
আপনার মন্তব্য