নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০১৬ ১৯:০৬

বিদেশে গিয়ে চার ব্লগারকে জবাই করার হুমকি আনসার আল ইসলামের

জঙ্গি হুমকিতে দেশ ছেড়ে চলে যাওয়া চার বাংলাদেশি ব্লগারকে বিদেশে গিয়ে হত্যার হুমকি দিয়েছে জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম। ফেসবুকে এই চার ব্লগারের ছবি প্রকাশ করে হত্যার হুমকি দেওয়া হয়।

আনসার আল ইসলামের ফেসবুক পেজ  ‘সালাউদ্দিনের ঘোড়া’-তে চার ব্লগারের ছবি যুক্ত করে বলা হয়, ‘এবারের টার্গেট এই কাফেররা। প্রবাসের মাটিতেই তোদের জবাই করা হবে। ইনশাআল্লাহ।’

এই পোস্টে ব্লগার আসিফ মহিউদ্দিন, সানিউর রহমান, শাম্মি হক ও অনন্য আজাদের ছবি যুক্ত করে দেওয়া হয়। জঙ্গি হামলার ভয়ে এসব ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট অনেক আগেই দেশ ছেড়েছেন।

ওই ফেসবুক পেজে আরও বলা হয়,‘শেকড় খুঁজে কোনও লাভ হবে না। পরবর্তী টার্গেটও ব্যর্থহীনভাবে হিট করবে ইনশাআল্লাহ। কোনও প্রাইভেট গানম্যান, ২০-২৫ স্তরের পুলিশি নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা কোনও কিছুই আল্লাহর রাস্তার মুজাহিদিনদের রুখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামবিরোধী কাজ থেকে ইস্তফা দেওয়াই হবে নাস্তিক-মুরতাদদের একমাত্র রক্ষাকবজ।’

এতে বলা হয়, ‘সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক-মুরতাদ যারা আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সা.) আল্লাহ এবং আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করবে,গালি-গালাজ করবে,কটূক্তি করবে তারা সবাই আমাদের টার্গেট। ইনশাআল্লাহ আমরা তাদের হত্যা করবো।’

আপনার মন্তব্য

আলোচিত