নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০১৬ ০০:০০

ওবামার চিঠি, ‘জুলহাজের কীর্তি রয়ে যাবে’

উগ্রবাদীদের হাতে খুন হওয়া সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নানের পরিবারকে চিঠি লিখে সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চিঠিতে জুলহাজকে হারানোকে বর্ণনাতীত ক্ষতি বলে উল্লেখ করেন ওবামা।

বৃহস্পতিবার ইউএসএআইডির বাংলাদেশে মিশনের প্রধান ইয়ানিনা জারজালস্কি জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নানের কাছে ওবামার চিঠিটি হস্তান্তর করেন।

গত ৫ মে প্রদত্ত এই চিঠিতে ওমবা তিনি ও তাঁর স্ত্রী মিশেলের পক্ষ থেকে জুলহাজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, 'তাকে হারানোর বেদনা ও ক্ষতি বর্ণনাতীত'।
 
জুলহাস মান্নান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) তে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূতের প্রটোকল অফিসার হিসেবে কাজ করেন। গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে নিজ বাসায় নাট্যকর্মী বন্ধু মাহবুব তনয়সহ খুন হন জুলহাজ।

রূপবান নামে সমকামী অধিকার বিয়ষক একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি। ধর্মীয় উগ্রবাদীরা তাক হত্যা করেছে বলে ধারণা পুলিশের।  হত্যাকাণ্ডের এক দিন পর দায় স্বীকার করে বিবৃতি দেয় আনসার আল ইসলাম।

গত ৫ মে লেখা চিঠিতে ওবামা বলেছেন, 'জুলহাজকে হারিয়ে আপনাদের যে বেদনা তা বর্ণনাতীত। এমন কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। আমরা অন্তরের অন্তস্থল থেকে শোক প্রকাশ করছি। বাংলাদেশে একটি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ায় অঙ্গীকার করেছিলেন জুলহাজ। যারা তাকে ভালোবাসতেন তাদের মাঝে জুলহাজের কীর্তি রয়ে যাবে।'

আপনার মন্তব্য

আলোচিত